
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ইয়াশ বিধ্বস্ত সমুদ্র উপকূলবর্তী দাদনপাত্রবাড় ও দারিয়াপুরে বিপন্নদের আয়কর বিভাগের ৪ কমিশনারের ব্যবস্থায় ও বালিঘাই জগন্নাথ জীউ সেবাসমিতির সহযোগিতায় ত্রাণ বিতরণ হয় আজ রবিবার। রামনগর-২এর কালিন্দী পঞ্চায়েতের দাদন পাত্রবাড়ে স্থানীয় সমাজ সেবীদের উপস্থিতিতে প্রায় ৪০০ জনের হাতে ১টি লুঙ্গি, ১টি শাড়ী, ১প্যাকেট বিস্কুট, ডাল, চুন, ব্লিচিং তুলে দেয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আয়কর বিভাগের ৪ কমিশনার দেবাশীষ লাহিড়ী, অরুন সিনহা, কল্যাণ নাগ, সুশীল টুডু। সঙ্গে জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া, সোমনাথ প্রধান প্রমুখ। এরপর দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের দৌলতপুরে স্থানীয় একটি ক্লাবের বেনিফিসারী তালিকা মত ২০০ জনের হাতে অনুরূপ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সেবা সমিতির কর্ণধার বলেন-আয়কর দপ্তরের ৪ কমিশনার বিপন্নদের পাশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় সেবা সমিতি ত্রাণ সামগ্ৰী দিয়ে তাদের সহযোগিতা করছে। তিনি বলেন বিপন্নদের পাশে বরাবর সেবাসমিতি বিগত কয়েক বৎসর সাধ্যমত দাঁড়ায়। ইয়াশ এর কারণে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ও বিডিও র পরামর্শ মেনে মেনে ৭টি পঞ্চায়েতের রেসকিউ সেন্টার গুলিঢ় প্রধানের মাধ্যমে ৮২০০কে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। কয়েক দিন আগে রাজ্যের মৎস্য মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রামনগরে ত্রাণ সামগ্ৰী হিসেবে চাল-৫ কুইন্ট্যাল,ডাল -১.৫ কুইন্ট্যাল, চিড়া-৪ কুইন্ট্যাল, চিনি-২কুইন্টাল, বিষ্কুট-১ হাজার প্যাকেট, আলু-১.৫ কুইন্ট্যাল, সাবান-১ হাজার পিস, মাক্স-১ হাজার পিস, এবং ব্রিচিং -৫কুইন্ট্যাল, ত্রিপল -৩০০পিস দিয়ে মানুষের কাছে এসেছি।সেবা সমিতি সারা বৎসর বিভিন্ন উৎসবে মানুষের সেবাকে অগ্ৰাধিকার দিয়ে এসেছে। জগন্নাথ দেবের স্নান যাত্রা ২১২ কে নতুন বস্ত্র তুলে দিয়েছে।