
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।আমরা ক’জনের ব্যবস্থাপনায় ইয়াস পীড়িত ও জলমগ্ন পেঁটুয়াঘাট এলাকার দহসোনামুই ও হরিপুরের মৎস্যখটিতে ১৫০ পরিবারকে শুকনো খাওয়ার বিতরণ হয় রবিবার। পরিমান মত মুড়ি, বিস্কুট, চানাচুর, নতুন ও পুরনো শাড়ি, লুঙ্গি, জামা, প্যান্ট, ওষুধ, ফিনাইল, ন্যাপকিন, ওআরএস প্রভৃতি বিতরন করা হয়। প্রায় ৩০০ মানুষকে বসিয়ে ডিমের ঝোল, সব্জির তরকারি ও চাটনি খাওয়ানো হল। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি এই কাজে সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দলনেতা প্রাক্তন প্রধান শিক্ষক ডা: কালীপদ প্রধান জানান- এখনও বহু মানুষের খেতে না পাওয়া ও ঘরগুলো মেরামতি না করতে পারার কষ্ট প্রত্যক্ষ করলাম। সরকারি সাহায্যের অপ্রতুলতা, বাঁধ তৈরি না হওয়া, সরকারি সাহায্যে আবাস নির্মাণ ও মেরামত শুরু না হওয়ায় দৈনন্দিন জীবনে প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছেন হরিপুরের মৎস্যজীবী মানুষ। বলেন এটি তাদের দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরন। ড. কালীপদ প্রধান, স্বাস্থ্যকর্মী মিঠু সিং ও সুপ্রভা প্রধানের নেতৃত্বে প্রায় ১৫ জনের টিম এই পরিষেবা দেয়। সাথে সমাজসেবী ও সাংস্কৃতি ককর্মী সুদর্শন খাটুয়া ও রাজকুমার পন্ডা।