দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণের দুরমুঠ তেলিপোতা মোড়ে সরদা অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের গুরুত্বপূর্ণ সভা অায়োজিত হয় আজ। সোমবার এই সভায় সভাপতিত্ব করেন সরদা অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইকবাল অালি খাঁন। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পঞ্চায়েত সদস্য সেক বক্তিয়ার উদ্দিন, প্রবীর বেরা, সংখ্যালঘু সেলের সম্পাদক সেক সফিউল অালি, অাবদুল রহিম, সেক সাত্তার প্রমুখ। সভায় সরদা অঞ্চলে রূপশ্রী প্রকল্পে কাটমানি নেওয়া,যশ দুর্যোগে ক্ষতিগ্রস্থ বাড়ীর ছবি তোলা নিয়ে কারচুপি, ১০০ দিনের কাজে অনিয়ম-বেনিয়ম,বাংলা অাবাস যোজনায় তালিকা প্রকাশ না করে অস্বচ্ছতা, কোভিড ভ্যাকসিন নিয়ে গোষ্ঠী বাজী, নির্বাচনোত্তর সময়ে সংঘর্ষ ও লুঠপাট ইত্যাদি বিষয়ে জনগণের ক্ষোভ নিয়ে সভায় অালোচনা হয়।অাগামী সপ্তাহে গ্রামপঞ্চায়েত ও ব্লক অফিসে জনসাধারণের অভাব-অভিযোগের সমাধানের লক্ষে স্মারকলিপি প্রদান হবে বলে জানান সভাপতি ইকবাল অালি খাঁন। জেলা তৃণমূল কংগ্রেসের কো অরডিনেটর মামুদ হোসেন বলেন সভায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে জেলা ও রাজ্যস্তরে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *