
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা- ১ ব্লক যুব তৃণমূলের উদ্যোগে বরিদা পঞ্চায়েতের কৌড়দা দলীয় কার্যালয়ে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় আজ। সোমবার মঙ্গলদীপ জ্বেলে রক্তদাতাদের সম্মানিত করে শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকার মৎস্য মন্ত্রী অখিল গিরি।সঙ্গে এলাকার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি ও সহ সভাপতি সন্দীপ পাত্র, দুই জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস ও ড: ছবি দাস মহাপাত্র,কর্মাধ্যক্ষ প্রভুপাদ দাস, প্রাক্তন ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা প্রমুখ। উদ্বোধক মন্ত্রী অখিল গিরির তার বক্তব্যে বলেন- করোনা এবং যশ পরবর্তী সময়ে রাজ্যের ব্লাড ব্যাংক গুলি রক্তশূন্যতায় ভুগছে। এমতাবস্থায় প্রসূতি মায়েদের এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের নিত্য রক্তের চাহিদা পূরণ জরুরী। মুখ্যমন্ত্রীর নির্দেশ সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সার্বিক দিক থেকে ব্যাপক রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের চাহিদা পূরণ করা। সেই লক্ষ্যেই আমাদের দলের যুব শাখার এমন উদ্যোগ। তাদের উদ্যোগের প্রশংসা করি। আগামী দিনে এমন ভালো কাজে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি রইল।এগর সুপার স্পেশালিটির ব্লাডব্যাংক ৩০ জনের রক্ত সংগ্রহ করে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় দলের ব্লক যুব সভাপতি তথা বরিদা পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু নায়ক।