গৌরীশংকর মহাপাত্র ও সুদীপ খাঁড়া: দৈনিক আবেশভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব-পশ্চিম।মেদিনীপুর শকে রবিবার সকালে রওনা দিয়ে ঘাটালের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো মেদিনীপুরের” সংকল্প ফাউন্ডেশন”। এদিন ত্রাণ বিতরণ করা হয় দাসপুর ২এর চাঁইপাট তেঁতুলতলাতে এবং ঘাটাল সদরের মুচিপাড়া এলাকায়। সূচনায় সংকল্প ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা পুষ্পস্তবক দিয়ে প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও সম্পাদিকা পারমিতা সাউকে সংবর্ধিত করেন।প্রথমে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে১০০ পরিবারের হাতে ত্রাণ দেওয়া হয় ঘাটালের মুচিপাড়াতে। উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ মাঝি, শান্তি কর্মকার ও সুদীপ মন্ডল প্রমুখ। দিলীপ বাবু সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ দিন দ্বিতীয় পর্বে বৈকালিক অনুষ্ঠানে দাসপুর ২ ব্লকের তেঁতুলতলা গ্রামে ১৫০ পরিবারের ত্রাণ বিতরণ হয়। এখানে উপস্থিত ছিলেন সমাজসেবী আশীষ হুতাইত, অনিরুদ্ধ আলম। ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয় আলু, পেঁয়াজ , মুড়ি চানাচুর,চিড়ে , চিনি,বিস্কুট , সুজি, সয়াবিন, লবণ, চা, আমূল দুধ,মাস্ক, শাড়ি, লুঙ্গী গামছা ইত্যাদি।সংকল্প ফাউন্ডেশনের পক্ষে ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, প্রতিষ্ঠাতা পিন্টু সাউ ও সদস্যদের মধ্যে রাকেশ দাস, ডঃ বিদ্যুৎ ভট্টাচার্য, রত্না দে, প্রতিমা রানা, নিলঞ্জ্না সাউ, সোমা দাস, সোভন রানা, অপর্না দাস, সঞ্জয় মণ্ডল প্রমুখ। এছাড়া ত্রাণকার্যে সহযোগী হিসাবে উপস্থিতি ছিলেন সমাজ কর্মী বিজয় দাস ও দেবাশীষ দে।এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংকল্প ফাউন্ডেশনের সদস্য নরোত্তম দে, অনীশ সাউ, মুক্তি গিরি, প্রসঞ্জিৎ দাস ও রোহন গিরি, সমীরণ দে, মণ্টু সাউ প্রমুখ কর্মসূচি রূপায়ণে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,সম্পাদিকা পারমিতা সাউ তাদের সবাইকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *