
গৌরীশংকর মহাপাত্র ও সুদীপ খাঁড়া:দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম। করোনা মহামারী জনিত ও ইয়স পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি”। খড়্গপুর গ্ৰামীনের বড়কোলো সাত নম্বর অঞ্চলের শ্যামরাইপুর গ্ৰামে একটি শিবিরের শতাধিক দুঃস্থ পরিবারের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাগণ। বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডলকে এই এলাকার মানুষের অসহায়তার কথা জানান। সংস্থার সদস্যরা ঠিক করেন ঐ এলাকায় গিয়ে সার্ভে করে প্রকৃত অবস্থা পর্যালোচনা মত সংস্থার চেয়ারম্যান গৌতম কুমার ভকত, সভাপতি দিলীপ মান্না এবং কোষাধ্যক্ষ সৌরাশিষ সিংহ গ্ৰামে গিয়ে সার্ভে করে একটি তালিকা তৈরি করেন। একাজে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের রাজ্য সভাপতি ঐ গ্ৰামের বাসিন্দা সনাতন বাগ। সেই তালিকা ধরে রবিবার শতাধিক দুঃস্থ ও ক্ষতিগ্ৰস্ত পরিবারের হাতে চাল, আলু, মুড়ি, চানাচুর,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়াবিন, লবণ, ভোজ্যতেল, বিস্কুট, ছাতু, মোমবাতি, দেশলাই, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি ত্রাণসামগ্রী তুলে দেয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান, সভাপতি, কার্যকরী সভাপতি,কোষাধ্যক্ষ, সদস্য সঙ্গীতা সিংহ, মৌসুমী মান্না, সুতপা দত্ত,আল্পনা ভূঁইয়া, সুব্রত মহাপাত্র, শম্পা মন্ডল, সুমন চ্যাটার্জী, সুলেখা কর, বনানী ফৌজদার,মৈত্রী রায় চৌধুরী, শিপ্রা সরকার ও বিশিষ্ট সমাজকর্মী অনুরাধা সেন। উপস্থিত সদস্যগণ ছাড়াও সংস্থার অন্যান্য সদস্য এমন কাজে সহায়তা দেন। সাহায্য করেছেন সারদা আশ্রম বড়বাজার, উদ্যোগপতি চন্দন বোস, সমাজসেবী অভিজিৎ মহাপাত্র সহ অনেকে।সমগ্ৰ কর্মসূচির রূপায়ণে ছিলেন রাজ মহাপাত্র, সৃষ্টি সিংহ, শ্রেয়া চৌধুরী প্রমুখ।
