
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন খেজুরের এক ব্যবসায়ী। অভিযোগ খেজুরী-১এর দক্ষিণ চিংগুড়দনিয়ার বিজেপির বুথ সভাপতি টিকাশী গ্ৰামের অহিভূষণ দাস আনুমানিক রাত্রি ১০-৩০ যখন বাড়ি ফিরছিল চিংগুড়দনিয়া হাইস্কুল মোড়ে পৌঁছালে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। জ্ঞান হারানোয় মারা গেছেন ভেবে রাস্তার ধারে তাকে ফেলে পালিয়ে যায়। মাথায়, বুকে, হাতে ও সারা শরীরে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে প্রথমে হেঁড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিজেপির নেতৃত্ব জেলা সাধারণ সম্পাদক তাপসদোলাই ,খেজুরি বিধানসভার কনভেনর অজয় পয়ড়্যা, স্থানীয় মন্ডলের সাধারণ সম্পাদক সন্দীপ মন্ডল, যুব সম্পাদক গৌতম মন্ডল গিয়ে খোঁজ খবর নেন। বিষয়টি নিয়ে খেজুরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও এর সমূহ দায় অস্বীকার করেছে খেজুরীর তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডঃ পার্থপ্রতীম দাস। তিনি বলেন- নব্য বিজেপি ও তৎকাল বিজেপির ঘটনা পরিকল্পিতভাবে তৃণমূলের চাপানোর চেষ্টা করছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।এ বিষয়ে খেজুরীর বিধায়ক শান্তনু প্রামানিককে জানতে চাইলে জানান আমি কোলকাতা মানবাধিকার কমিশনে আছি, যা খবর পেয়েছি দুষ্কৃতী তৃণমূল আশ্রিত। ফিরে সবিশেষ জেনে বলব।