
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।’পাশে আছি’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে “ফেয়ার ফিল্ড এক্সসিলেন্স”।আমফান হোক বা যশ,বা করোনা মহামারীর মতো বিপর্যয় হোক, মানুষের জন্য কাজ করে চলেছে এই সংস্থা। আজ এই সংস্থার আয়োজনে এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দের সংগঠন ‘আরক্তিম’ এর সহযোগিতায় বিরামপুট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। ১২ জন চিকিৎসকের দল প্রায় ৩৫০ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেয়।শিশু রোগ ,স্ত্রী রোগ ,জেনারেল মেডিসিন,নাক-কান-গলা ,অস্থি রোগ ,ক্যান্সার ইত্যাদি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক গণ রোগী দেখেন। উপস্থিত চিকিৎ সক শিলাদিত্য মিশ্র,দিব্যজ্যোতি দত্ত, সুধানীল সরকার,জ্যোতি চন্দক,পুলস্ত আচার্য, সাত্বকী সান্যাল প্রমুখ।

