
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।করোনা জনিত লকডাউন ও ইয়াস দুর্যোগ মানুষকে অসুবিধার সম্মুখীন করেছে। “টিকরাপাড়া মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি” আজ পশ্চিম মেদিনীপুরে প্রায় ১০০ আদিবাসী পরিবারের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, তেল, লবণ, হলুদ এবং কুমড়ো, পটল, ঢেঁড়স, বিভিন্নধরনের সবজি উপহার হিসাবে তুলে দেয়। সবং এর “কলস’বার নবোদয় সংঘ” ও “স্বর্গীয় মনীন্দ্রনাথ স্মৃতি ক্লাব”এর পরিচালনায় এই কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। সোসাইটি সম্পাদক রতন কুমার সাহু বলেন- সারা বছর ধরেই আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুঃখ কষ্টের মধ্যে থাকা মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি গ্রহণ করি। আজকেও আমরা দুস্থ- অসহায় ১০০ আদিবাসী পরিবারের হাতে বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দিয়ে তাদের পাশেদাঁড়ানোর চেষ্টা করি।এই কর্মসূচিতে উপস্থিত ক্লাব সভাপতি ধনঞ্জয় হাবর, সম্পাদক অমিত হাবর বলেন- সোসাইটির 

