
গৌরীশংকর মহাপত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির পক্ষে ৩১ টি পরিবারকে সংকর প্রজাতির মুরগি বাচ্চা বিতরণ করা হয় আজ মঙ্গলবার। পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকের হাতে ৪৫ টি করে মুরগি বাচ্চা ১০ কিলো খাবার এবং ফিডার -১টি ও ডিঙ্গার-১টি করে তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ, ছিলেন প্রধান অতিথি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ,সম্মানীয় অতিথি ছিলেন ব্লকের বি এল ডি ও ড: সুব্রত সিনহা প্রমুখ। সভায় পৌরহিত্য করেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শরিফা বেগম। উদ্ধোধক তাঁর বক্তব্যে বলেন- পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর লক্ষ্য গ্রামের মেয়েরা আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে উঠুক। মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে তার এই উদ্যোগ। ৬মাসের হলে এই বাচ্চা ডিম দিতে শুরু করলেই আমৃত্যু ডিম দেবে।
