গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২ শ্রীরামপুর পঞ্চায়েতের জগতি বুথ তৃণমূল কংগ্রেসের নির্বাচনোত্তর বিজয় উৎসব ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা হয় মঙ্গলবার। বৈকালিক এই অনুষ্ঠানের প্রধান বক্তা বিধায়ক উত্তম বারিক। কোভিডবিধি মেনে এদিনের নিয়ন্ত্রিত সভায় উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী, শ্রীরামপুর পঞ্চায়েতের উপ প্রধান ডা: দিলীপ রায়, সমবায় নেতৃত্ব গোলকেশ নন্দ গোস্বামী, দলের ব্লক সহ-সভাপতি স্বপন মাইতি, স্থানীয় পঞ্চায়েত সদস্য জোসমিনা বিবি, সংখ্যালঘু সেলের সেখ খালেক, ডা: পুলকের জানা প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন বুথ সভাপতি হারেশ খান। বিধায়ক তার বক্তব্যে দলকে সংগঠিত করতে কৃষক ,শ্রমিক, মহিলা, যুব সমস্ত শাখার সদস্যকে সংঘটিত হয়ে প্রতিপক্ষ দলের মোকাবেলা’সহ মুখ্যমন্ত্রীর উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানান। তাঁকে নির্বাচিত করায় তিনি নির্বাচকমণ্ডলী কে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বুথ সভাপতি সেখ হারেশ খান।