গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর খাড় পঞ্চায়েতের নোনা কৌড়দায় স্থানীয় উপ-প্রধান অশোক মাইতির নেতৃত্বে বৃহস্পতিবার তৃণমূলের এক যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। গ্রামের সিপিএম, বিজেপি ছেড়ে ৩০ পরিবারের আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান এলাকার বিধায়ক উত্তম বারিক, সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি মৃণাল কান্তি দাস,উপ প্রধান অশোক মাইতি, অঞ্চল সভাপতি বিষ্ণুপদ নায়ক প্রমুখ। নবাগতরা জানান গ্রামের উন্নয়ন যা হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের হাত ধরেই। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাই আমাদের তৃণমূলে যোগদান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *