গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।প্রত্যেক বছরের মতো‌ এবছরেও বিধানচন্দ্র রায়ের জন্মদিন’কে সম্মান জানিয়ে “এগরা উই কেয়ার” পালন‌ করে ডক্টরস ডে।কোভিড মোকাবেলায় ডাক্তারাই মর্তে র ভগবান স্বরূপ।তাই এগরা উই কেয়ারের সৈনিকরা ডক্টরস ডে তে সবুজায়নের বার্তা দিতে চারা গাছ ও মেমেন্টো দিয়ে ডাক্তার দের সম্মানিত করে। সংস্থা থেকে সম্মানিত হলেন আই এম এ কাঁথি ও এগরা শাখার সভাপতি  শ‍ল‍্য চিকিৎসক ডাঃ বাদল অশ্রু ঘাটা, কোষাধ‍্যক্ষ ডাঃএন কে প্রধান,ডাঃ

    জ্যোতির্ময় মিশ্র,ডাঃ সুরজিৎ মান্না,ডাঃ সত্যজিৎ মাইতি,ডাঃঅর্ক ত্রিপাঠী, ডা: সায়ন্তনী সী প্রমুখ। সংস্থা সভাপতি সুভাষ নন্দ বলেন- আমরা প্রতি বছর এই দিনটি বিশেষ সম্মানের সাথে পালন করে আসি। সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী বলেন- ডাক্তার বাবু রা এই কোভিড পরিস্থিতি তে আমাদের কাছে ভগবান স্বরূপ, উনাদের শারীরিক সুস্থতা কামনা করি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *