
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।চিকিৎসক দিবসে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এ বি টি এ)ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(এ বি পিটি এ)এর যৌথ উদ্যোগে বালিঘাই বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে বালিঘাই ভলেন্টিয়ার্সদের অভিনন্দিত করা হয় আজ বৃহস্পতিবার। তাদের হাতে ফ্লো মিটারসহ দুটি অক্সিজেন সিলিন্ডার, ব্যাটারি চালিত স্যানিটাইজার স্প্রে, নানান চিকিৎসা ও সুরক্ষা সামগ্রীসহ নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি , নানা সংগঠন ওই এলাকার সমভাবাপন্ন মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপস্থিত ছিলেন জেলা ও মহকুমা এবিটি এর পক্ষে আঞ্চলিক শাখা সম্পাদক সুভাষ চন্দ্র প্রধান ও এবি পিটিএর পক্ষে মানস আচার্য রেড ভলেন্টিয়ার দের হাতে সামগ্রী তুলেদেন। সভাটি পরিচালনা করেন আঞ্চলিক শাখার সভানেত্রী মিনতি শাসমল। আশা করা যাচ্ছে আজকের এই অনুষ্ঠানের পর আরো বেশি করে অসহায় মানুষের পাশে রেড ভলান্টিয়াররা দাঁড়ানোর কাজে উৎসাহিত হবেন।
