গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা -২এর বালিঘাইতে ডক্টর্সডে:তে এগরা মহকুমা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। মঞ্জুশ্রী পঞ্চায়েতের সামনে আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক ও উপহার সামগ্ৰী দিয়ে সম্মানিত করার মধ‍্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে শিক্ষক সংগঠনের রাজ‍্য নেতৃত্ব বর্ষীয়ান শিক্ষক শ‍্যাম পাত্র, সংগঠনের জেলা নেতৃত্ব নীলমাধব অধিকারী, দলের ব্লক সভাপতি স্বরাজ খাড়া, সহ-সভাপতি ও মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, প্রখ্যাত শল্য চিকিৎসক ডা: বাদলঅশ্রু ঘাটা ,পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি,পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতী মুন্ডা, কর্মাধ্যক্ষ অনিল বর প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমীর গারু। আয়োজক সংস্থার আওহাওয়াক এগরা পূর্ব চক্রের শিক্ষক নেতৃত্ব রাজকুমার দুয়ারী স্বাগত বক্তব্যে ও সঞ্চালনায় জানান রক্তের সংকট মেটাতে শিক্ষক সংগঠনের এমন উদ্যোগ। পশ্চিম বঙ্গের রূপকার রাজ‍্যের দ্বিতীয় মুখ‍্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম দিন স্মরণে ঐ দিনে শিবিরের আয়োজন শিক্ষক সংগঠন এগরা ব্লাড ব‍্যাঙ্ক শিবিরে ২৩ জনের রক্ত সংগ্ৰহ করে।

    ঞউদ্বোধক তাঁর বক্তব্যে বলেন পাঠদানের পাশাপাশি বৃহত্তর সমাজব্যবস্থায় শিক্ষকদের আরও বড় ভূমিকা রয়েছে, গ্ৰামের সাধারণ মানুষ শিক্ষকদের বড় বিশ্বাস ও ভরসা করে, সেই বিশ্বাস অটুট রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে আগামী দিনে এমন মহৎ কাজে শিক্ষকসমাজ আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান শিবিরের আয়োজক সংস্থার অনতম আহ্বায়ক সমীর মান্না।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *