গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর- ২ ব্লক যুব তৃণমূল ও তৃণমূল শ্রমিক সংগঠন ( আই. এন. টি.টি.ইউ.সি) উদ্যোগে করোনা মহামারি কালে রক্তের সংকট মেটাতে চিকিৎসক দিবসে রক্ত দান শিবির, করোনা যোদ্ধা ও মন্ত্রী বিধায়ককে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হয় বৃহস্পতিবার। প্রতাপদিঘী রাইসমিলে আয়োজিত শিবিরে রক্তদাতাদের পুষ্পস্তবক ও উপহার সামগ্ৰী দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ‍্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, সঙ্গে বিধায়ক উত্তম বারিক,

    জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, পটাশপুর- ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, শ্রীরামপুর পঞ্চায়েতের উপ প্রধান ডা:দীলিপ রায়, সাউথ খন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, দলের ব্লক সভাপতি মৃনাল কান্তি দাস,সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী ও দুর্গাপদ পাহাড়ী প্রমুখ। এগরা ব্লাড ব্যাংক শিবিরে ১৫০ জনের রক্ত সংগ্ৰহ করে। সবার হাতে সবুজ রক্ষার বার্তা দিতে রক্ত দাতাদের হাতে নারকেল গাছের চারা তুলে দেওয়া হয়।সংস্থার পক্ষ মন্ত্রী ও বিধায়কে উত্তরীয়, কাংসপাত্র, স্মারক ও উপহার সামগ্ৰী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়।
      উদ্বোধক তার বক্তব্যে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরে বলেন- মানুষের জীবন রক্ষায় রক্তদান এক মহৎ দান। এমন কাজে আমাদের শাখা সংগঠন ও যুবকরা যত বেশি করে যুক্ত থাকবে তত মঙ্গল। এমন
        কাজে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় শিবিরের আয়োজক শ্রমিক সংস্থার ব্লক সভাপতি মানস রায়। তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *