গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বাথুয়াড়ী পঞ্চায়েতের পিরিজখাঁ বাড় স্টুডেন্টস্ ক্লাবে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন পালন ও ডাক্তারদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় বৃহস্পতিবার। গংগাধর বাড় গ্ৰামীণ হাসপাতালের চিকিৎসক ডাঃমামনি সাহা,ডাঃমৌমিতা মিশ্র, ডাঃ রাজ কুমার মাইতি, ডাঃ রকিবুল হক, ডা: স্নেহাশীষ পাত্র প্রমুখ চিকিৎসক’কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সেবিকা ,স্বাস্থ্য কর্মী, আশা কর্মী ,গ্ৰামীণ চিকিৎসক, স্থানীয় ঔষধ দোকান, ল্যাব্রোটারি, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ও গাড়ি ড্রাইভারদের সংবর্ধনা জ্ঞাপন হয়।করোনা মোকাবেলায় তাঁদের সেবাকে মর্যাদা দিতে এই উদ্যোগ বলে জানান আয়োজক সংস্থা সম্পাদক সুদীপ কুমার জানা।কর্মসূচি সফল করতে অর্ধেন্দু সিংহ, সৌভিক জানা’সহ সংস্থার সমস্ত সদস্য ও শুভানুধ‍্যয়ী তৎপর ছিল। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি পুষ্পেন্দু খাটুয়া।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *