
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২ তৃণমূল যুব ও তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি এর পক্ষ থেকে পটাশপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ গৌরাঙ্গ শীলসহ সমস্ত চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন হয় শুক্রবার। আয়োজক সংগঠনের সভাপতি মানস রায় জানান- করোনা মহামারী হাত থেকে মানুষকে বিপদ মুক্ত করার কারণে আমাদের এই সম্বর্ধনা জ্ঞাপন। গতকাল বৃহস্পতিবার বিধান রায়ের জন্মদিন স্মরণে আমাদের এই সম্মাননা ও মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ব্যস্ততার কারণে হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত হতে না পারায় আজ আমরা হাসপাতালে এসে স্মারক ও উপহার সামগ্ৰী তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলাম।
