প্রদীপ কুমার গোল:দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর। শুক্রবার দলবিরোধী কাজের অভিযোগে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় কর্মাধক্ষ বর্ণালী মন্ডল ও শিক্ষা কর্মা ধ্যক্ষ তারাপদ খাটুয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় নন্দীগ্রাম -২ পঞ্চায়েত সমিতির অফিসে।
বর্ণালী মন্ডল খোদামবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের ৭নং পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন।আর তারাপদ খাটুয়া আমদাবাদ -২ পঞ্চায়েতের ১৯ নং পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ হন। তারাপদ বাবু একসময় ওই গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের প্রধান ও ছিলেন।২০১৩সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য হন। বিধানসভা নির্বাচনের পূর্বে নন্দীগ্রামে ভারতীয় জনতা পাটির যোগদান মেলায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবে বি জে পি তে যোগ দেন। বর্ণালী দেবী বিধানসভা নির্বাচনে দলের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করেন বলে জানিয়েছেন নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও নন্দীগ্রাম-২ তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব বাগ। দলীয় টিকিট নির্বাচিত হয়ে দলবিরোধী কাজ নেত্রী মমতা মেনে নেন নি। আমরাও নেব না বলে বলেন দলের নেতৃত্ব পরিতোষ জানা। এছাড়া ও উপস্থিত ছিলেন সভাপতি মলিনা দাস, জেলা পরিষদ সদস্য প্রণব মহাপাত্র,শিপ্রা পালই প্রমুখ।