প্রদীপ কুমার গোল:দৈনিক আবেশভূমি: নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।একসময় যার কথায় বাঘে গরুতে এক ঘটে জল খেত সেই দাপুটে নেতার বিরুদ্ধে অনাস্থায় নন্দীগ্রামের সাধারণ মানুষ কিচ্ছু টা হকচকিয়ে যায়। পরে সকলের মধ্যে শুরু হয় চাপা গুঞ্জন। শুধু নন্দীগ্রাম নয় পূর্ব মেদিনীপুর জেলার একদা বিশিষ্ট সমবায়ী। সেই মেঘনাদ পালের বিরুদ্ধে অনাস্থা নন্দীগ্রাম কো- অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান পদে থেকে অপসারণের জন্য।১০সদস্য বিশিষ্ট এই মার্কেটিং এ সাত সদস্য তাঁর বিরুদ্ধে । কেবল ৩ সদস্য দিলীপ দাস,তারাপদ খাটুয়া এবং তিনি নিজেই এক দিকে। ওই মার্কেটিং এর সম্পাদক মহাদেব বাগ বলেন- মেঘনাদ বাবু সদস্যদের কাছে আস্থা হারিয়েছেন তাই বেশি র ভাগ সদস্য উনার বিরুদ্ধে অনাস্থা আনলেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেন- বিভিন্ন দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ায় নন্দীগ্রামের এই সমবায়ীর বিরুদ্ধে অনাস্থা এসেছে।