গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর চিস্তিপুর-১ অঞ্চল তৃণমূলের উদ্যোগে মানসিক কালী পূজার উদ্বোধন করলেন পটাশপুর এর বিধায়ক উত্তম বারিক। চিস্তিপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুক্তিরঞ্জন বেরা ও পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ আব্দুল আহাদ আলী দুই তৃণমূল নেতা মানত করেছিলেন ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় লাভ করলে ও পটাশপুরের দলীয় প্রার্থী উত্তম বারিক যদি জয়লাভ করেন তাহলে কালীপুজো করবেন। সেইমতো বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর শুক্রবার কালী পূজার আয়োজন দুই তৃণমূল নেতার। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজো মন্ডপের উদ্বোধন করেন নব নির্বাচিত তরুণ বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, দলীয় সহ-সভাপতি বিনয় পট্টনায়েক, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ লক্ষণ পাল, জেলা পরিষদ সদস্য পটল আদক প্রমুখ।