দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেশপ্রাণ ব্লকের শ্যামচক মোড়ে চলতি মাসেই রক্তদান শিবিরের অায়োজন উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয় শুক্রবার। উপস্থিত ছিলেন দলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা কো অর্ডিনেটর মামুদ হোসেন, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন, জেলা যুব সহঃ সভাপতি দেবাশীষ ভূঞ্যা,ব্লক যুব সহঃ সভাপতি সেক বক্তিয়ার উদ্দিন, অসিত মন্ডল, অামতলিয়া অঞ্চল নেতৃত্ব অানসার দপ্তরী, দারিয়াপুর অঞ্চল নেতৃত্ব অজয় সাহু,বিজয় শীট প্রমুখ। সভায় স্হির হয় অাগামী সপ্তাহে রক্তদান শিবির জন্য কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে। রক্তদান শিবিরের উদ্বোধন করবেন মৎস্য মন্ত্রী অখিল গিরি, উপস্থিত থাকবেন জেলা যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, বিধায়ক উত্তম বারিক, জেলা কো অর্ডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন প্রমুখ। সেই সাথে মৎস্য মন্ত্রী অখিল গিরি ও দেশপ্রাণ ব্লকের ভূমিপুত্র বিধায়ক উত্তম বারিক কে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *