গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:  এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স এ্যাসোসিয়েশন (WBTPTA) ভগবানপুর চক্রের ব্যবস্থাপনায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ রবিবার। কিশোরপুর প্রাথমিক বিদ‍্যালয়ে  ফিতা কেটে ও রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ‍্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। 

    সঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি মহাশয়, এগরার বিধায়ক শিক্ষিবিদ পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য্য, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি,সংগঠনের জেলা সভাপতি নীলকান্ত অধিকারী,ভগবানপুর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব কুমার মাইতি , দলের
      ব্লক সভাপতি অভিজিৎ দাস প্রমুখ।
      অনুষ্ঠানে রক্তদান শিবিরের সঙ্গে মন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ লক্ষ ৫১ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। মন্ত্রী তার বক্তব্যে রক্তদানের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে এমন শিবির আরও বেশি করে সংগঠিত করতে শিক্ষকদের অনুপ্রাণিত করেন। সংস্থা সম্পাদক তাপস ঘোড়াই জানান শিবিরে ৭ শিক্ষিকাসহ ৩৩জন রক্তদেন। কাঁথি ব্লড ব‍্যাঙ্ক শিবির পরিচালনা করেন। শিবির ব‍্যবস্থাপনায় শিক্ষক সদস্য শিবশংকর মহেশ,অপরেশ ভূঞ‍্যা, পলাশ গিরিরা  সারাদিন ঝাঁপান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভগবানপুর চক্র সভাপতি আশীষ কুমার মহেশ, তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *