গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর প্রতাপদীঘি লায়ন্স ক্লাবের ২০ তম বোর্ডের কর্মকর্তা নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান হয় আজ রবিবার। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মেলভিন জোনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পি ডি জি উদয় নারায়ণ সাউ, ভি ডি জি সেক মুজাফফর আলি, অরবিন্দ মালি,অর্ণব মাইতি, ডা: সৌমিত্র মাইতি, হৈমন্তী দাস অধিকারী, গোপাল কৃষ্ণ দাস, স্বপন গিরি, বামাপদ জানা, প্রাক্তন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারী সত্যেন্দ্রনাথ প্রধান প্রমুখ। সংস্থার পাষ্ট প্রসিডেন্ট জবা গিরির স্থলে ২০তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন সুভাষ দাস। নতুন করে কর্মকর্তাদের অভিষেক হয়। নতুন ৪সদস্য ও কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রাক্তন ক‍্যাবিনেট সেক্রেটারী শম্ভুনাথ সাঁতরা। সকলের বক্তব্য শেষে প্রধান অতিথি তার বক্তব্যে সংস্থার কর্মপদ্ধতি উদ‍্যেশ‍্য ও লক্ষ‍্য তুলে ধরেন। শেষে ক্লাবের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সলিল রঞ্জন সাউ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চ্যাটার্ড প্রেসিডেন্ট ডা:সুধাময় মহান্তি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *