গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বালিঘাই অগ্রদূত ক্লাবের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। ফিতা কেটে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন আই এম এ কাঁথি ও এগরা শাখার প্রেসিডেন্ট প্রখ্যাত শল্যচিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা। সঙ্গে মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, সমাজসেবী স্বরাজ খাঁড়া ও সন্দীপ পাত্র, সমবায়ী নির্মল পাত্র, প্রমুখ। স্বাগত ভাষণে সংস্থা সভাপতি ডা:বিশ্বেশ্বর রায় জানান চরম রক্ত সংকট কাটাতে এবং মানুষের পাশ্বে দাঁড়াতে আমাদের এমন উদ্যোগ। উদ্বোধক ডা: ঘাটা তাঁর বক্তব্যে কোন বয়স পর্যন্ত রক্ত দেওয়া যায়, জীবনে কতবার রক্ত দেওয়া যায়, বারবার রক্ত দানেও কেন রক্তদাতার শারীরিক অসুবিধা হয় না তা তুলে ধরে যুবসমাজ’কে মানুষের বিপদে পাশে দাঁড়াতে বারংবার এমন শিবিরের আয়োজন করার জন্য অনুপ্রাণিত করেন। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক১০মহিলা সহ ৩৩ ছনের রক্ত সংগ্রহ করে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সমাজসেবী স্বপন পাত্র। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক মুকুল বিকাশ গিরি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *