দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি- জুনপুট ৯.৪ কিমি রাস্তার অামূল সংস্কারে রাজ্য পূর্তদৎপ্তরের বরাদ্দকৃত ১৬ কোটি টাকার কাজ জোরকদমে চলছে।জুনপুটে পর্যটন কেন্দ্র ও মৎস্য কেন্দ্র অাধুনিক করনে পর্যটন ও মৎস্য দপ্তর যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করেছে। কাঁথি- জুনপুট রাস্তায় শনি মন্দির,ডাউকি প্রভৃতি জায়গায় ৬ টি নতুন কংক্রিটের ব্রিজের কাজে পূর্তদপ্তর হাত দিয়েছে।কাঁথি পৌর এলাকার শনিমন্দিরের কাছে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য পানীয়জল সরবরাহের পাইপলাইনের কাজের অগ্রগতি পরিদর্শনে যান পৌর প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন সহ বাস্তুকারগন।কাঁথি-জুনপুট রাস্তার ৭ কিমি কাজের অগ্রগতি সন্তোষজনক বলে জানান মামুদ বাবু। কাজের দায়িত্বে থাকা কোলকাতার শিব টেক কোম্পানিকে রাজ্য সরকার জানিয়েছে রাস্তার কাজের গুনমানের সাথে কোন অাপোষ করা হবে না। দারয়া গান্ধী রোড কে উঁচু করা ও সংস্কার সাধনে পূর্ত দপ্তর ২৮ কোটি টাকার ডিপিঅার অনুমোদনের জন্য নবান্নে পাঠিয়েছে। সেই সাথে পেটুয়া মৎস্য বন্দর গামী কাঁথি – রসুলপুর রাস্তার অামূল সংস্কার সাধনের জন্য পূর্ত দপ্তর কে অাবেদন করা হয়েছে। দারুয়া গান্ধী রোড ও কাঁথি-রসুলপুর রাস্তার অাধুনিকীকরনে অর্থ বরাদ্দে জেলার দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরির কাছে অাবেদন জানানো হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *