গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর পানিপারুল পঞ্চায়েতের ২০০ কৃষক’কে বীজ ধান বিতরণ হয় শনিবার। বাংলার কৃষক দরদী মুখ্যমন্ত্রী দু:স্থ কৃষকদের উচ্চ ফলনশীল সংশোধিত বীজ ধান বিতরণের কর্মসূচি গ্ৰহন করেছেন কৃষি দপ্তরের মধ্য দিয়ে। এদিন পঞ্চায়েতে কৃষকদের হাতে সংশোধিত বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান।সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, উপপ্রধান তপন বেরা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রাধাশ‍্যাম দীক্ষিত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় পঞ্চায়েতের কৃষি সঞ্চালক কেশব বেরা। সহযোগিতা করেন পানিপারুল পঞ্চায়েতের ভি আর পি গন ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *