
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বাসুদেবপুর পঞ্চায়েতের ভবানীচক মৈত্রী সংঘে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। রক্তদাতা’দের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য সমবাযী পার্থ সারথি দাস। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির , পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, সমাজসেবী সুপ্রকাশ গিরি ও সন্দীপ পাত্র প্রমুখ।৭ মহিলাসহ ৭৯ জন রক্তদান করেন। সভায় পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি আশীষ দাস।এগরা সুপারস্পেশালি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহের সহযোগিতা। করেন শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক নিখিলেশ দাস।
