
দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠন (AIUTUC অনুমোদিত) নন্দীগ্রাম -১ব্লকের যশ বিধস্ত নাকচিরা চর এলাকার দুর্গতদের প্রায় শতাধিক পরিবারের হাতে ত্রাণ তুলে দেয় সোমবার। সংগঠনের রাজ্য সম্পাদিকা কৃষ্ণা প্রধান এক সাক্ষাৎকারে বলেন- আমরা কেউই সরকারি কর্মী নই কিন্তু মানবিক দিক দিয়ে সর্বদা মানুষের পাশে থাকি। যশের জলোচ্ছ্বাসে মানুষের যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করা আমাদের সাধ্যের বাইরে তবুও যৎসামান্য সাহায্য আমরা তাদের হাতে তুলে দিলাম। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদিকা ইতি মাইতি, সভানেত্রী শ্রাবন্তী মন্ডল, অঙ্গন ওয়াড়ি কর্মচারীদের পক্ষে সুতপা দাস প্রমুখ।
