গৌরীশঙ্কর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর সাউথখন্ড পঞ্চায়েতের ভৈরবদাঁড়ি জীবনদীপ ক্লাবের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন অনুমোদিত গ্রাম্য সমিতির সংযুক্ত সংগঠন এই ক্লাব। বর্তমান পরিস্থিতিতে এলাকার প্রায় ৬০ জন যুবক-যুবতী স্বেচ্ছায় রক্ত দান করেন। সংস্থা সম্পাদক গৌরগোপাল গিরি ক্লাবের পক্ষে প্রত্যেক রক্তদাতার হাতে সবুজায়নের লক্ষ্যে একটি করে নারিকেল চারা তুলে দেয়। ছিলেন গ্ৰামঙ্গল গুচ্ছ সমিতির সহ-সভাপতি পীযুষকান্তি নন্দী, সম্পাদক অশোক বায়েড়, উৎপল বিকাশ দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য বকুল গিরি প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *