দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের অাকাশছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে দারুয়া বাঁধ এলাকায় কোভিড বিধি মেনে প্রতিবাদ কর্মসূচী রূপায়িত হয়। কর্মসূচী তে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের কো- অর্ডিনেটর তথা মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি দেবাশীষ ভূঞ্যা,ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি সেক বক্তিয়ার উদ্দিন, অসিত মন্ডল, অানসার দপ্তরী, অজয় সাহু,সেক মোসারফ,সেক রাহেদ উদ্দিন, স্বপন বারিক, পরমানন্দ কামিলা,ইকবাল অালি খাঁন, সেক সফিউল, প্রবীর বেরা প্রমুখ।‌ কাঁথি শহরে শহর যুব তৃণমূল সভাপতি সুরজিৎ নায়ক, রত্নদীপ মান্না, সেক সাত্তার, সেক সুরজ আল আমন প্রমুখের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মামুদ হোসেন জানান- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে পেট্রোপন‍্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোভিড বিধি মেনে জেলা জুড়ে প্রতিবাদ – অান্দোলন সংগঠিত করা হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *