
দৈনিক আবেশভূমি ডেস্ক:শালবনী: পশ্চিম মেদিনীপুর।শালবনীর বিশিষ্ট সমাজকর্মী, “ছত্রছায়া” গ্রুপ কর্ণাধার নুতন ঘোষের ছেলে ঋত্বিক ঘোষের ২১ তম জন্মদিন ছিল সোমবার। ঋত্বিকের ইচ্ছানুযায়ী শালবনী ব্লকের বাঁকিবাঁধ গ্রামের প্রান্তিক পরিবারের প্রায় ৫০জন কচিকাঁচাদের সাথে নিয়ে উদযাপিত হলো জন্মদিনের অনুষ্ঠান। ঋত্বিকের পরিবারের পক্ষে শিশুদের মধ্যে বিতরণ করা হয় কেক,কলা,সেদ্ধ ডিম, বিস্কুট ,বেলুন, চকলেট ইত্যাদি। এই জন্মদিন পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছত্রছায়া গ্রুপের শুভাকাঙ্ক্ষী শালবনী ব্লকের এক পঞ্চায়েত প্রধান কৌশিক দলুই , শুভানুধ্যায়ী প্রশান্ত মাইতি ,তরুণ দণ্ডপাট, রাজু গরাই প্রসেনজিৎ কয়োড়ী, আপন ঘোষ ও কৃষ্ণেন্দু দোলুই প্রমুখ। ছেলের এহেন উদ্যোগ খুশি ঋত্বিকের মা মিতা ঘোষ সহ শুভা কাঙ্ক্ষীগণ।
