
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পলিথিন ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা গড়তে প্রচারে নামল কাঁথি লিও ক্লাব।রবিবার হাট বারে বহু মানুষের ভীড় হয়।বেশী সংখ্যক মানুষের কাছে পলিথিন ব্যাবহারের কুফল সম্পর্কে সম্মক ধারনা তুলে ধরতে এদিন র্যালী ও পথ সভার আয়োজন হয়।ক্লাবের সভাপতি অরিত্র দেব এর নেতৃত্বে এই কর্মসূচীতে প্রায় ৩০ সদস্য উপস্থিত ছিল।এছাড়াও ছিলেন কাঁথি লায়ন্স ক্লাব সভাপতি সুস্মিত মিশ্র,লিও অ্যাডভাইসার কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি রণেন্দ্র নাথ দাস,বারিদ বরন মন্ডল,মধুসুদন দাস অধিকারী,কমলেশ মাইতি প্রমুখ।
