
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১এর গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে নবনির্বাচিত বিধায়ক কে সম্বর্ধনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন হয় রবিবার। দলের বিভিন্ন শাখা সংগঠনেরপক্ষে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র, ঘড়ি, মসলন্দী ও কাংসপাত্র উপহার সামগ্রী হিসেবে তুলে দিয়ে নবনির্বাচিত বিধায়ক উত্তম বারিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।ছিলেন দলের ব্লক তৃণমূল সভাপতি পীযুষ পন্ডা, সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, গোকুলপুর পঞ্চায়েত প্রধান ইরানি মাইতি ও উপ প্রধান লক্ষীকান্ত পাত্র, জেলা পরিষদ সদস্য পটল আদক, কর্মাধ্যক্ষ আহাদ আলি,প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্র, ছাত্রনেতা টুপাই আচার্য, যুবনেতা চন্দন মন্ডল, এস সি এস টি সেলের ধনঞ্জয় মন্ডল, ব্লক মহিলানেত্রী কর্মাধ্যক্ষ কাকলি মণ্ডল প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন অঞ্চল তৃণমূল সভাপতি প্রাক্তন উপ প্রধান অমলকৃষ্ণ মাইতি। ছিলেন শিক্ষক নেতৃত্ব তুষার কান্তি পন্ডিত, গোকুলপুর মদনমোহন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আশিস মাইতি প্রমুখ। বিধায়ক নির্বাচনে তাকে জয়যুক্ত করার জন্য উপস্থিত নির্বাচকমণ্ডলী কি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিধায়ক তার বক্তব্যে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন- এখন কেন্দ্রে তুঘলকী শাসন চলছে। সকালে পেট্রোলের দাম বিকালে পাল্টে যাচ্ছে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হুহু করে, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। তিনি আগামী ২০২৪শে এই সরকারকে উৎখাত করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।