
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক ভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে ব্লকে ব্লকে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় আজ রবিবার।খড়াই গোবর্ধনপুর পটাশপুর-২তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে আইএন টি টি ইউ সি আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে বাণীকন্ঠ দাস, খোকন পন্ডিত, সুজয় আচার্য, রামপদ পাল,পঁচেট পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান দুর্গাপদ পাহাড়ি প্রমুখ। খড়াই বাজারে মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এই কর্মসূচিতে ছিলেন বিধায় উত্তম বারিক,দলের ব্লক সভাপতি মৃণাল কান্তি দাস, পঁচেট পঞ্চায়েতের প্রধান জ্যেৎস্না পট্টনায়ক, উপপ্রধান প্রণব কর, প্রাক্তন উপপ্রধান দুর্গাপদ পাহাড়ি প্রমুখ। খড়াই মোড়ে সংখ্যালঘু সেল আয়োজিত কর্মসূচির নেতৃত্বে শেখ খালেক, মুকুলেসুর রহমান, প্রাক্তন পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান নাজিবুর মল্লিক প্রমুখ। খাড় বাজারে অনুরূপ কর্মসূচির আয়োজিক কল্যাণপুর বুথ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দলের ব্লক যুবনেতা সন্তু মাইতি। ছিলেন বিধায়ক উত্তম বারিক, অঞ্চল সভাপতি নীলমাধব অধিকারী প্রমুখ। আড়গোয়াল অঞ্চল তৃনমূলের উদ্যোগে আড়গোয়াল বাজারে অনুরূপ কর্মসূচিতে পটাশপুরের বিধায়ক সঙ্গে উপস্থিত ছিলেন দলের ব্লক সহ সভাপতি স্বপন কুমার মাইতি, সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, পীযূষ কান্তি নন্দী প্রমুখ ।পেট্টোপন্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে ২০২৪এর নির্বাচনে তাকে উৎক্ষাতের জন্য মানুষ কে তৈরী হওয়ার আহ্বান জানান হয়।
