গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সাতমাইল দুলালপুর দলীয় কার্যালয়ে জেলা কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। বৈঠকে দলীয় কর্মপন্থা, ভবিষ্যৎ কর্মসূচী, রাজ্যের শাসক দলের লাগমহীন সন্ত্রাস ও মিথাচারের মোকাবেলাসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শুরুতে মহাপুরুষদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলনে সভার সূচনায় দলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। এই কার্যকারী বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য কমিটির সদস্য মলয় সিনহা, প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ রায়,অমলেন্দু পাহাড়ী, জেলার ৩ সাধারণ সম্পাদক অসীম মিশ্র,সুদাম পন্ডিত ও তাপস দোলাই। সাংগঠনিক জেলার নির্বাচিত ৩ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, শান্তনু প্রামানিক ও অরূপ কুমার দাস সহ জেলার সভাপতিমণ্ডলীর সদস্য ও আমন্ত্রিত সদস্যগন।