
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্র।সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনমত গঠনে দলকে মাঠে নেমে ব্লকে ব্লকে ৯ ও ১০ তারিখ প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করেন। সেই নির্দেশ মেনে শনিবার পটাশপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেস অমর্ষি ও সংশ্লিষ্ট এলাকায় মিছিল ও পথসভা করে। কর্মসূচিতে উপস্থিত দলের ব্লক সহ-সভাপতি বিনয় পট্টনায়ক ব্লক মহিলা তৃণমূল নেত্রী কাকলি মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, ব্রজলালপুর পঞ্চায়েত প্রধান শিবানী দলপতি ,অমর্ষি -১ পঞ্চায়েত প্রধান স্বরূপ আদক, প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্র, জেলা পরিষদ সদস্য পটল প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা।মুখ্য বক্তা বিধায়ক উত্তম বারিক মিছিল শেষে পথসভায় কেন্দ্রীয় জনবিরোধী বিজেপি সরকারের পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও লাগামছাড়া মিথ্যা চারের বিরুদ্ধে জনমত গঠনের কথা বলেন। আগামী ২৪ এর নির্বাচনে কেন্দ্রে এই সরকারকে উৎখাত করার আহ্বান জানান। এদিন উপস্থিতি ছিল নজর কাড়া।
