গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্র।সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনমত গঠনে দলকে মাঠে নেমে ব্লকে ব্লকে ৯ ও ১০ তারিখ প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করেন। সেই নির্দেশ মেনে শনিবার এগরা-২ ব্লক তৃণমূল কংগ্রেস বালিঘাই ও সংশ্লিষ্ট এলাকায় মিছিল ও পথসভা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, সহ-সভাপতি প্রকাশ রায় চৌধুরী, সম্পাদক রাজকুমার দয়ারী, বিধায়ক অরুণ কুমার মাইতি, ব্লক মহিলানেত্রী কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সহ-সভাপতি শ্রীপতি প্রধান, ব্লক যুব সভাপতি স্বপন পাত্র, জেলা যুব সহ-সভাপতি সন্দীপ পাত্র, দেশবন্ধু অঞ্চল সভাপতি আলোক মহাপাত্র , জেলা পরিষদ সদস‍্যা গায়ত্রী পাত্র প্রমুখ। মিছিল শেষে পথসভায় কেন্দ্রীয় জনবিরোধী বিজেপি সরকারের পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও লাগামছাড়া মিথ্যা চারের বিরুদ্ধে জনমত গঠনের কথা বলেন ও আগামী ২৪ এর নির্বাচনে কেন্দ্রে এই সরকারকে উৎখাত করার আহ্বান জানানো হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *