
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর পানিপারুল অঞ্চল তৃণমূলের উদ্যোগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল র্যালি হয় শনিবার। র্যালির সূচনা করেন বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি, সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, ব্লক মহিলা সভানেত্রী ও কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা, যুব নেতা বাবুল সাহা ও গৌতম সাউ, শিক্ষক নেতা রজত কুমার বেরা,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনুরাধা রাজ, আলপনা জানা প্রমুখ। র্যালি শেষে পথসভায় বক্তব্যে বিধায়ক কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকারের স্বৈরাচারীতার উদাহরণ তুলে ধরে ২০২৪এ এর যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষকে তৈরী হওয়ার আহ্বান জানান। দ্রুত পেট্রোপণ্যের মূল্য নিয়ন্ত্রণ না করলে তৃণমূল যে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সেই হুঁশিয়ারি দেন। দিনের উপস্থিতি ছিল নজরকাড়া ও উল্লাসময় ।
