
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কোভিডে সারা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার বহু মানুষ আক্রান্ত ।সাধারন মানুষ কাজ হারিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল। তাই কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা ” আজিম প্রেমজি ফাউন্ডেশন” এর সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত পরিবার বা পরিস্থিতির শিকার হওয়া পরিবারের জন্য পটাশপুর- ১এর গোকুলপুর শাখা অফিসে গোকুলপুর পঞ্চায়েতের ১২ টি গ্রামের ৪৭ টি পরিবারের ১৫৭ জনকে ( কমিউনিটি কিচেনের ) রান্না করে খাওয়ার প্যাকেটজাত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। একমাস ধরে এই কর্মসূচি চলবে, এর উদ্বোধন করেন গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইরানি মাইতি।ঐ পঞ্চায়েতের ১২ টি গ্রামের ২৫০ পরিবার ও কাঁথি -৩ ব্লকের কানাইদীঘি পঞ্চায়েতের ২ টি গ্রামের ৪৫০ পরিবার, কুমিরদা গ্রাম পঞ্চায়েত এর ৩টি গ্রামের ২৫০ পরিবার ও কাঁথি দেশপ্রাণ ব্লক এর ধোবা বেড়িয়া ও বাসন্তিয়া পঞ্চায়েতের ৩ টি গ্রামের ১৩৪ টি পরিবার মোট ১০৮৪ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীতে চাল- ১৫ কেজি, ৫ কেজি আটা, তেল – ১ লিটার, ডাল -১ কেজি, সয়াবিন -১ কেজি, আলু – ৪ কেজি, পেঁয়াজ- ২ কেজি, ছোলার ছাতু -১ কেজি কেজি, স্বাস্থ্য কিটে সাবান -৮টি,ম্যাক্স – ৪টি, ওয়াশিং পাউডার ১ কেজি স্যানিটারি ন্যাপকিন ৪ পিস।এই বিতরণ অনুষ্ঠানে গোকুলপুর পঞ্চায়েতের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান ইরানি মাইতি, উপ-প্রধান লক্ষীকান্ত পাত্র,জেলা কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস , হরিপদ দাস মহাপাত্র, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার পন্ডা, ঐ শাখা অফিসের ভূমিদাতা অদ্বৈত চরণ ঘোড়াই প্রমুখ।দেশপ্রাণ ব্লকে বসান্তিয়া গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ আড়িয়া শীতলা মন্দিরের সম্মুখে বিতরণে উপস্থিত ধোবাবেড়িয়া পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী মন্ডল, রসুলপুর সংসদের জনদরদী নেতা সমবায়ী দেবকুমার গায়েন, উত্তর দেউলপোতা সংসদের সমাজসেবী মলয় গিরি, প্রদ্যোত পাত্র, ধোবাবেড়িয়া পঞ্চায়েতের বলাই লাল মন্ডল, কাজলা জনকল্যাণ সমিতির কোষাধক্ষ্য প্রণয় কুমার পাল প্রমুখ। কাঁথি- ৩ এর কানাইদিঘি পঞ্চায়েতের জগুদাস বাড় গ্রামে বিতরণ পর্বে ছিলেন কাঁথি- ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতারানী সাউ, সহ-সভাপতি বিকাশ বেজ, কানাইদীঘি পঞ্চায়েত প্রধান দীপান্বিতা ওঝা, সদস্য শ্রীপতি মাঝি, কুমীরদা পঞ্চায়েত প্রধান শিবানী খিলা, উপ-প্রধান জিতেন্দ্র মন্ডল , পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মণ মন্ডল। কাজলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব আকবর আলি খান, সমিতির কার্যকরী সদস্য তপন সাহু প্রমুখ।কাজলা জনকল্যাণ সমিতি শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় জেলার বাইরে ঝাড়গ্রাম, হাওড়া,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত, আজ পটাশপুর- ১ নম্বর ব্লকের গোকুলপুর পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আজিম প্রেমজি ফাউন্ডেশন ও টাকলা জনকল্যাণ সমিতি কে ধন্যবাদ জানান সকলে।কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা জানান বিগত দিনগুলিতে সমিতির উদ্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও মানুষের সার্বিক উন্নয়ের কাজ রুপায়ন হয়েছে এবং অনেক দৃষ্টান্ত মূলক কাজ করে থাকেন এবং এই ধরনের সামগ্রী বিতরণ কাজে আন্তজার্তিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা আজিম প্রেমজী ফাউন্ডেশন” যেমন সাহায্যের হাত বাড়িয়েছেন তেমনি বেশ কিছু একক ব্যক্তি ও তাদের অকৃপণ সহযোগিতা করেছেন তাঁদের কে ধন্যবাদ জানান।