প্রদীপ কুমার গোল: দৈনিক আবেশভূমি ডেস্ক :নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রাম-২ এর স্বেচ্ছাসেবী সংস্থা তেরপেখ্যা সিন্ধুস্মৃতি সঙ্ঘে করোনা অতিমারির পরিস্থিতির সময় রক্তের সংকট মোকাবেলায় তেরপেখ্যা সবজি বাজারে রক্তদান শিবিরের আয়োজন হয় আজ রবিবার।৪৮জন মহিলা সহ ১২০জন রক্তদাতা রক্তদান করেন।

উপস্থিত মহিলা রক্তদাতা দিনভূঁইচকের সুলেখা ভুঁইয়া বলেন- আমি বালতি হাতে মাঠে গরু জল খাওয়াতে এসে শুনলাম রক্তদান শিবির হচ্ছে ।লোকের বাড়িতে বালতি রেখে রক্ত দিতে আসি। মিতা বেরা, কবিতা বেরারা বলেন- আমরা ৬-৭বার রক্ত দিয়েছি এবং আত্মীয়স্বজন সকলকে রক্ত দানে উদ্বুদ্ধ করি।

    সিন্ধুস্মৃতির রক্তদান মানে একটি উৎসব। শিবির পরিচালনায় তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক এবং রামকৃষ্ণ সেবাসদন ,চৈতন্যপুর দুটি সংস্থার সাহায্য নিয়েছে। বছরে দুইবার  শিবিরের আয়োজন করে বলে জানান সঞ্চালক রাজীব দাস। সংগঠক অশোক জানা বলেন সিন্ধুস্মৃতির অন্যান্য উৎসবের মত রক্তদান ও একটি জনপ্রিয় উৎসব।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *