
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ফি বছর পশ্চিমবঙ্গের সমুদ্রতীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অধিক মুনাফা লাভ ও ভোগবিলাসের জন্য আমরা দিনের পরদিন জীব বৈচিত্র্য নষ্ট করে ফলছি। এরফলে নদী বাঁধ ও সমুদ্র বাঁধ নিয়মিত ভাঙছে। সাম্প্রতিক ঘুর্ণিঝড় “যশ”এর আঘাতে পশ্চিমবঙ্গের সমুদ্রতীরবর্তী জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।এ বছর কোভিড মহামারীর আতঙ্ক তার উপর যশের আঘাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, অসংখ্য মানুষ কাজ হারিয়ে নিঃস্ব।এই পরিস্থিতিতে কাজলা জনকল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই কর্ম যজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় স্তরের সংস্থা ‘জার্মান ডক্টরস”। পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের বামুনিয়া পঞ্চায়েতের দক্ষিণ কাদুয়া, কাদুয়া মুকুন্দপুর, শিকারপুর, বিচুনিয়া, চেঁঞ্চুড়াপুট গ্রামের ২২৬ টি পরিবার ও আউঁরাই গ্রাম পঞ্চায়েতের ছনবেরিয়া ও উমাপতি বার গ্রামের ৮৪ টি মোট ৩১০ টি পরিবারকে রেশন সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ৩১০ টি পরিবারকে যে রেশন ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে তারমধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ১৫ কেজি চাল, আটা ৫ কেজি, ডাল-১ কেজি, তেল-১ লিটার, ছোলার ছাতু -১ কেজি, আলু -৫ কেজি, পিয়াঁজ-২ কেজি, সোয়াবিন- ১ কেজি, লবন- ১ কেজি, স্বাস্থ্য কিটের সঙ্গে ছিল মাস্ক -৪টি, হ্যান্ড ওয়াশিং সাবান-৬পিস, ডিটারজেন্ট – ১ কেজি, ও স্যানিটারি ন্যাপকিন- প্যাকেট, চুন- ৪ কেজি, ব্লিচিং -২ কেজি, ফিনাইল- ১ লিটার।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অনুশ্রী পাল, প্রাক্তন প্রধান কল্লোল পাল, খুকুমণি পাত্র ,ভারতী গিরি, শেখ ইব্রাহিম, পঞ্চায়েত সদস্য, অমর বেরা প্রাক্তন উপপ্রধা ন , অজিত গিরি কাজলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি আকবর আলী খান, কোষাধ্যক্ষ প্রণয় কুমার পাল প্রমুখ।প্রাক্তন প্রধান কল্লোল বাবূ কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে জার্মান ডক্টরস এর সহযোগিতায় এই উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন আঁউরাইন্ত পঞ্চায়েত প্রধান প্রমিলা শীট, উপপ্রধান ইন্দুভূষণ গিরি, কিংকর শীট পঞ্চায়েত সদস্য, দীনেশ দাস শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী আশীয্যস দাস প্রমূখ ।কাজলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি আকবর আলী খান বলেন – প্রতি বছর বন্যা ও ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস হবে আর আমাদের মত সংস্থা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, যে পরিমাণ আপনাদের এলাকায় ক্ষতি হয়েছে তা দেরীতে সবাইকে দেওয়া আমাদের দেওয়া সম্ভব হচ্ছেনা, আমরা মাধ্যম মাত্র।কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদের জন্য যে সামগ্রী দিচ্ছে সেটা আমরা আমাদের মাধ্যমে পৌঁছে দেওয়া। এই কর্মসূচীকে পঞ্চায়েতের পদাধিকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।