
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। এগরা -২এর বিবেকানন্দ অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়কের কৃতজ্ঞতা ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় আজ মঙ্গলবার। তাজপুর সংলগ্ন এলাকায় বিধায়ক তরুণ কুমার মাইতিকে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক ও মানপত্র তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, সহ সভাপতি প্রকাশ রায়চৌধুরী, সম্পাদক রাজকুমার দুয়ারী, উপ প্রধান পম্পা খাটুয়া, জেলা পরিষদ সদস্য গায়ত্রী পাত্র, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শ্রীমন্ত মান্না,প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত পাল প্রমূখ। সভায় পৌরোহিত্য করেন দলের অঞ্চল সভাপতি বিমল জানা। বিধায়ক তার বক্তব্যে তাকে নির্বাচিত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কে দায়ী করে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন একুশের এই নির্বাচনে ক্লান্ত হয়ে পড়লেও চলবে না ২৪ এর নির্বাচনে কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার কে ক্ষমতাচ্যুত করতে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।
