গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা ও এস জি হাসপাতালের ৮ম বর্ষ পূর্তি উৎসব কেক ও ফিতা কেটে, নাচে ,গানে আবৃত্তি ও কিছু কথায় পালিত হয়  রথের দিন সকালে। কঠোর করোনা স্বাস্থ্য বিধিমেনে হাসপাতাল পরিবার অংশগ্রহণ করে। উদ্বোধন করেন সংস্থার কর্ণধার ও অনুষ্ঠানের সভাপতি প্রখ্যাত শল‍্যচিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা। আট বছর আগে এলাকার মানুষের আধুনিক চিকিৎসার চাহিদা পূরণে এই হাসপাতাল স্থাপনের তাৎপর্য তুলে ধরেন। মানুষকে অত্যাধুনিক পরিষেবা দেওয়ার লক্ষে ডায়ালাইসিস, আই সি ইউ পরিষেবা, ক্যান্সার চিকিৎসা ও অপারেশন সুনামের সঙ্গে মানুষ

    পেয়ে আসছে। তিনি সংবাদ মাধ্যমের এক জিজ্ঞাসার উত্তরে জানান বর্তমান প্রায় ২০ জন চিকিৎসক, ৪০ জন নার্স ও অন্যান্য কর্মী মিলে প্রায় ৮০ জন কর্মী হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত। মানুষ তার চিকিৎসার জন্য বিগত বছরগুলি এই বেসরকারি হাসপাতালকে ভরসা করে আসছেন, সেই বিশ্বাস ও আস্থার যথাযথ মর্যাদা দিতে উপস্থিত চিকিৎসা ও স্বাস্থ্য কর্মীদের আহ্বান জানান সংস্থার অন্যতম প্রশাসক প্রখ্যাত অঙ্কোলজিষ্ট ডা: স্বরূপজিৎ ঘাটা। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম ডাইরেক্টর শ্রীমতি সীমা ঘাটা। এ দিন
      সান্ধ্যকালীন অনুষ্ঠানে হাসপাতাল পরিবারের কর্মীরা তাদের সাংস্কৃতিক দক্ষতা ও উৎকর্ষতা তুলে ধরেন কিছু নাচ, কিছু গান ও কিছু আলোচনায়। শেষে সকলকে ধন্যবাদ জানান সংস্থার প্রতিষ্ঠাতা ড:বি এ ঘাটা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *