গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম,আমাদের জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। সাম্প্রতিক তিনটি প্রাকৃতিক বিপর্যয় ফণী,আম্ফান, “যশে”আমরা সেই প্রমাণ পেয়েছি।যেখানে গাছ নেই সেখানে ধ্বংসের ছবি। তাই গাছ লাগানো ও তা বাঁচিয়ে রাখার উদ্যোগ প্রতিটি মানুষকেই নিতে হবে, গাছ লাগান ও পরিবেশ বাঁচানোর লক্ষ্যে কাজলা জনকল্যান সমিতি পূর্বমেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় “বৃক্ষ”কে পুজো করে আগামী সাতদিন নানা অনুষ্টানে মানুষের সচেতনতা বৃদ্ধি’সহ বহুগুন সম্পন্ন দেশী প্রজাতির গাছ লাগানো দিয়ে অরণ্য সপ্তাহ পালনে শুভ সূচনা হয়। প্রতি জেলায় বৃক্ষরোপণ সহ অরণ্য সপ্তাহ পালনের তাৎপর্য নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে সমিতি পরিচালিত দলের সদস্য, সদস্যা, তপোবন শিশু আবাসের আবাসিক বৃন্দ, কার্যকরী সমিতির সদস্য, সদস্যা, সহকর্মী বন্ধুগণ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পান্ডা।উপস্থিত সংস্থার সহ – সম্পাদক রূপা দাস, পরিচালক মণ্ডলীর সদস্য তপন সাহু প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *