
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার বিভিন্ন এলাকায় বিভিন্ন সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের রূপায়ণ ত্বরান্বিত করতে পৌরসভার প্রশাসকমন্ডলীর জেলা তৃণমূল সংখ্যালঘু দপ্তরের ভারপ্রাপ্ত অাধিকারিকগণের সাথে গুরুত্বপূর্ণ সভা হয়। জেলা শাসক ও জেলা সংখ্যালঘু দপ্তরের ভারপ্রাপ্ত অাধিকারিক কাঁথি পৌরসভায় ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে সংখ্যালঘু প্রকল্প অাশু রূপায়ণের উপর গুরুত্ব অারোপ করেন। সেই মত পৌরসভার সংখ্যা লঘু উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন, পৌরসভার জেলা সংখ্যালঘু দপ্তরের ভারপ্রাপ্ত অাধিকারিকগণ, পৌরসভার প্রশাসকমন্ডলী ও বিভিন্ন সংখ্যালঘু এলাকার নেতৃত্ব দের গুরুত্বপূর্ণ বৈঠকের অায়োজন করেন।সভায় উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র মামুদ বাবু সহ তিন সদস্য, রত্নদীপ মান্না ও সুবল মান্না, জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দুই অাধিকারিক ফিরদোষ মল্লিক ও ফিরোজ বেগ সহ অন্যান্য নেতৃত্ব।৬০ বা ততোধিক সদস্য বিশিষ্ট মহিলা স্বনির্ভর গোষ্ঠী সমূহকে কম সুদে ঋণ প্রদান, বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতা লক্ষে ব্যক্তিগত বা গোষ্ঠী গত ঋণদান, কবরস্থান, মাজার ও মসজিদের প্রাচীর নির্মাণ, বিধবা,স্বামী পরিতক্তা ও অসহায় মহিলাদের অাবাসন প্রকল্প সহ বহুবিধ উন্নয়ন প্রকল্প রূপায়ন। স্থির হয় শহরের বিভিন্ন ওয়ার্ডে সভা করে এবং দুয়ারে পৌরসভার মাধ্যমে তৎকাল উপভোক্তা দের সাথে কথা বলে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
