
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বাথুয়াড়ী অঞ্চল যুব তৃণমূলের পক্ষে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিলন বাজারে ধিক্কার প্রতিবাদ সভা হয় আজ বৃহস্পতিবার। সভায় ছিলেন বাথুয়াড়ী অঞ্চল তৃণমূল সম্পাদক ভীমচরণ হাজরা, যুব সভাপতি নীলকমল মন্ডল, সহ সভাপতি অভিমুন্য মাইতি, রতন পাহাড়ী প্রমুখ। সকলেই দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য প্রেট্রোপন্যের মূল্য বৃদ্ধি ও কেন্দ্রের বিজেপি সরকারের তুঘলকি শাসনকে দায়ী করে বক্তব্য রাখেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ছাত্র যুব নেতা অর্ধেন্দু সিংহ।
