
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এ বিজেপি ছেড়ে তৃণমূলে বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ও কয়েকশ সমর্থক। মথুরা পঞ্চায়েতের চক্রশুল বুথে আজ বিজেপির পটাশপুর- ২ পূর্ব মন্ডলের যুব মোর্চার সহ সভাপতি বুদ্ধদেব দাসের সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেন ৭০ টি পরিবারের ২০০ জন সমর্থক। সভাতে উপস্থিত মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু রায়চৌধুরি, মথুরা পঞ্চায়েত প্রধান অমিত মন্ডল, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি সন্তু মান্না, স্বপন দাস প্রমুখ। বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান কারীদের জোড়া ফুলের পতাকা তুলে দেন মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি। অঞ্চল সভাপতি জানান দলের কাজে ও উন্নয়নে খুশি হয়ে আজকে আমাদের দলে বিজেপি থেকে আসা কয়েকশ কর্মী যোগদান করলেন, আগামী এই সংখ্যা যে বাড়বে তাতে আমরা আশাবাদী। শেষে দলীয় কর্মীদের একটি মিছিল সংগঠিত হয়।
