
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার,সাতমাইল দুলালপুর দলীয় কার্যালয়ে, এক সাংগঠনিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ভারতীয় জনতা পার্টির আই.টি. ডিপার্টমেন্ট ন্যাশনাল ইন-চার্জ অমিত মালব্যজী,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী,রাজ্য নেতৃত্ব হাওড়া-হুগলি-মেদিনীপুর জোনের কো-কনভেনর মনোজ পান্ডে,দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস,উত্তর কাঁথি বিধায়িক সুমিতা সিনহা,খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও সুদাম পন্ডিত,রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় সহ জেলা সভাপতিমন্ডলীর সদস্য ও আমন্ত্রিত সদস্য সদস্যা।
