
প্রদীপ কুমার গোল:দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।রাজ্য জুড়ে ভুয়ো ভ্যাকসিন কান্ড, ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে আজ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীর নিকট ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। দলের পক্ষ থেকে অঞ্জন ভারতী ও সাহেব দাস তাদের দাবি পত্র মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন।

রাজ্য জুড়ে যা কিছু ঘটছে সবই হাওয়াই চটি আর নীল সাদা ঘরের ইঙ্গিতে। যেখানে ভারত ভ্যাকসিন দেখালো বিশ্বকে সেখানে আমাদের রাজ্যে ভ্যাকসিন কেলেঙ্কারি আমাদের কাছে লজ্জার বলে বলেন চন্ডিপুর বিধানসভার বিজেপির প্রতিদ্বন্দি প্রার্থী পল্লব কান্তি গুড়িয়া।
জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সাহেব দাস বলেন আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছি তিনি আমাদের সব বিষয়ে আসস্থ করেছেন। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম-১ব্লকের সভাপতি স্বদেশ দাস বলেন যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন আসছে না। তাই চাহিদা মত দেওয়া যাচ্ছে না। এখানে দল বাজির কিছু নেই।
